ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানবালাদের বিবস্ত্র করে তল্লাশিতে বিক্ষোভ, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের দিয়ে বিমানবালাদের বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার চেন্নাই বিমানবন্দরে বিক্ষোভ করেন বিমানবালারা। বেশ কয়েক দিন ধরে এভাবে তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হচ্ছে বলে বিক্ষোভের সময় তারা অভিযোগ করেন। খবর এনডিটিভির।

বিক্ষোভের পর গত সোমবার বিক্ষোভকারী বিমানবালাদের সঙ্গে স্পাইস জেটের কর্মকর্তারা বৈঠকে বসার আশ্বাস দিলে কাজে যোগ দেন তারা। তবে বিক্ষোভের কারণে সেখান থেকে কলম্বোগামী একটি ফ্লাইটসহ দুটি বিমানের উড্ডয়নে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

বিক্ষুব্ধ বিমানবালাদের অভিযোগ, গত কয়েক দিন ধরে বিমান থেকে নামার পরপরই তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হয়। শরীর তল্লাশির পাশাপাশি তাদের ব্যাগ, ব্যক্তিগত সামগ্রীও খুলে দেখা হয়। শৌচাগারেও যেতে দেয়া হয় না। তাদের হাতব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিন ফেলে দিতেও বাধ্য করা হয়।

বিমানের খাবার অসাধু উপায়ে বিমানবালারা বিক্রি করছেন এমন অভিযোগে এ তল্লাশি করেন বেসরকারি এই বিমান সংস্থা। সেই অর্থ ও বিমানের অন্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগও করা হয়। যে কারণে বিমান থেকে নামার পর তাদের শৌচাগারেও যেতে দেয়া হয় না।

চেন্নাই বিমানবন্দরে বিমানবালাদের বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পরে। এরপরই প্রকাশ বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ভিডিওতে দেখা যায়, স্পাইসজেটের ইউনিফর্ম পরা একদল বিমানবালা বিক্ষোভ করছেন। নিরাপত্তারক্ষীরা তাদের শরীরে আপত্তিকরভাবে হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমানবালাদের বিবস্ত্র করে তল্লাশিতে বিক্ষোভ, ভিডিও সহ

আপডেট সময় ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮