ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ এপ্রিল পৃথিবীতে আছড়ে পড়ছে মহাকাশ স্টেশন

আকাশ আইসিটি ডেস্ক:

আশঙ্কা সত্যি করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনা মহাকাশ স্টেশন। সম্ভবত ১ এপ্রিল পৃথিবীর বুকে ভেঙে পড়তে পারে মহাকাশ স্টেশনটি। এমনটাই জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

২০১১ সালে তিয়ানগং ১ নামে মহাকাশ স্টেশনটি উৎক্ষেপণ করেছিল চীন। লক্ষ্য ছিল মহাকাশ স্টেশনে ডকিং প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা। প্রায় ৮০০০ কিলোগ্রাম ওজনের এই মহাকাশ স্টেশনকে বেশ কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করেছিল চীন। তবে ২০১১ ও ২০১২ সালে দুদফায় সেখানে মানুষ পাঠায় চীনা মহাকাশ সংস্থা। দুটি অভিযানেই সাফল্য পায় তারা।

ইউরোপীয় মহাকাশ সংস্থা জানাচ্ছে বর্তমানে ভূপৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার উচ্চতায় কক্ষে পাক খাচ্ছে তিয়ানগং ১। ক্রমশ উচ্চতা কমছে তার। সম্ভবত ১ এপ্রিল পৃথিবীর বুকে ভেঙে পড়বে সেটি। তবে তাতে সভ্যতার বিপন্ন হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনটাই আশ্বাস দিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই বিলীন হয়ে যাবে এই মহাকাশ স্টেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ এপ্রিল পৃথিবীতে আছড়ে পড়ছে মহাকাশ স্টেশন

আপডেট সময় ১০:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮