ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বৈরী আবহাওয়ায় রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের একটি নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে ‘ক্যাশ কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষা নেয়ার কথা থাকলেও বিদ্যুৎ চলে যাওয়ায় তা বাতিল করা হয়।

ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ৩২৮টি পদের জন্য এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশী। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশাররফ হোসেন খান বলেন, ‘পরীক্ষার সময় হঠাৎ কালবৈশাখীর কারণে প্রথমে আধা ঘণ্টা এবং শেষের দিকে আধা ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে। তাই লিখিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

শুক্রবার বিকালে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এক পর্যায়ে শুরু হয় ঝড়োবৃষ্টি। বিকাল সাড়ে ৫টার পর আকাশ ধীরে ধীরে মেঘমুক্ত হতে থাকে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা বন্ধ তাকে বিমানের উঠানামা। এতে দুর্ভোগে পড়ে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটের যাত্রীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বৈরী আবহাওয়ায় রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

আপডেট সময় ০৮:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮