ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গৃহকর্মী লাইলী হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনশ্রীরতে গৃহকর্মী লাইলী হত্যার অভিযোগে গ্রেফতার তিন আসামির প্রত্যেকের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কে এম মাইন উদ্দিন এ আদেশ দেন। এর আগে দুপুরে খিলগাঁও থানা পুলিশ আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ির মালিক মুন্সী মইনুদ্দিন ও দারোয়ান তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গৃহকর্তী শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়।

দুপুরে ওই তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। শুক্রবার সকালে মইনউদ্দিনের বাসায় কাজ করতে গেলে তাদের একটি রুম থেকে লাইলীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে খুন করা হয়েছে এমন অভিযোগে বনশ্রীর বাসিন্দারা ওই বাড়িটিতে হামলা চালায়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহকর্মী লাইলী হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

আপডেট সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭