ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র দিবস পালন নিয়ে বিভক্ত এফডিসি ও চলচ্চিত্র পরিবার

আকাশ বিনোদন ডেস্ক :

আগামী ৩ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র দিবস। দিনটি উদযাপন নিয়ে দুইভাবে বিভক্ত হয়ে পড়েছে এফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্র শিল্পী সমিতি।

প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করার উদ্যোগ নিয়েছেন এফডিসি কর্তৃপক্ষ এবং এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের সবক’টি সংগঠন। এর জন্য কমিটি গঠন নিয়েই বাধল বিপত্তি। জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করতে একটি কমিটি গঠন করা হয়।

সেই কমিটির সভাপতি রাখা হয় হাসান ইমাম। পরে তাকে বাদ দিয়ে এফডিসির এমডিকে কমিটির সভাপতি বানানো হয়। এটা নিয়েই সমস্যা শুরু।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র উৎসবগুলোতে নায়করাজ রাজ্জাক ভাইকে সভাপতি করা হতো। এবার তিনি নেই। তাই সর্বসম্মতিক্রমে চলচ্চিত্রের কিংবদন্তি সৈয়দ হাসান ইমাম সাহেবকে সভাপতি নির্বাচিত করা হয়। এ নিয়ে বেশ কয়েকটি মিটিং হয়েছে।

কিন্তু মঙ্গলবার (২৭ মার্চ) বিএফডিসির এমডি আমীর হোসেন মোবাইল ফোনে আমাকে জানান সৈয়দ হাসান ইমামকে এই পদে না থাকার জন্য ওপর মহলের আদেশ আছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।’ তিনি আরও বলেন, ‘সৈয়দ হাসান ইমাম আমাদের সবার মুরব্বি। তাকে সরিয়ে দেয়ার অপচেষ্টা মানে আমাদের অপমানের চেষ্টা।

এছাড়াও আমাদের কোনো জাতীয় দিবসে ভিনদেশি কোনো সিনেমা চলতে দেয়া হবে না। যদি চলে তবে আমরা শিল্পীরা ও চলচ্চিত্রের মানুষেরা রাজপথে নামব। এটা আমাদের জাতিসত্তাকে খাটো করে।

একটি মহল ইচ্ছা করেই বারবার আমাদের ইন্ডাস্ট্রিকে দমিয়ে রাখতে এই চেষ্টা চালাচ্ছে।’ এজন্য তিনি তথ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। যদিও এফডিসি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এদিকে চলচ্চিত্র পরিবার দিনটি আলাদাভাবে পালন করারও ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মদিনায় নবীজির (সা.) রওজা জিয়ারত করবেন কিভাবে?

জাতীয় চলচ্চিত্র দিবস পালন নিয়ে বিভক্ত এফডিসি ও চলচ্চিত্র পরিবার

আপডেট সময় ০৬:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮