ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঁচানো গেল না হাফিজুর-দীপ্তকেও

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র হাফিজুর রহমান ও তার বন্ধু দীপ্ত সরকারও মারা গেছেন। ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা হাফিজুর বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মারা যান। এছাড়া তার বন্ধু দীপ্ত মারা যান শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে।

হাফিজুরের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় এবং দীপ্ত সরকারের বাড়ি মাগুরায়। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে ভালুকার ওই বিস্ফোরণের ঘটনায় চারজনেরই মৃত্যু হলো। নিহতরা সবাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ছিলেন। ভালুকায় স্কয়ার ফ্যাশন নামে একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করছিলেন তারা।

গত শনিবার দিবাগত রাতে ভালুকার মাস্টারবাড়ি এলাকার ছয় তলা বিশিষ্ট আর এস টাওয়ারের তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জানালার গ্রিল ও কাঁচ ভেঙে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। বিস্ফোরণে ভবনটির তৃতীয় তলার পেছনের পার্টিশনওয়াল ও জানালার গ্লাস ভেঙে যায়। জানালার অ্যালুমিনিয়ামের স্ট্রাকচারও পড়ে যায়। ৫০ কেজি ওজনের জানালা ও বারান্দার গ্রিল কমপক্ষে ৫০ মিটার দূরে গিয়ে পড়ে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই মারা যান তৌহিদ অপু নামে একজন। দগ্ধ হন তিনজন। রবিবার ভোরে দগ্ধদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা যান শাহীন। দগ্ধ বাকি দুইজনের মধ্যে হাফিজুর গতকাল রাত দেড়টার দিকে মারা যান। আর দীপ্ত সরকার মারা যান শুক্রবার সকালে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঁচানো গেল না হাফিজুর-দীপ্তকেও

আপডেট সময় ১১:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮