ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্মিথের পক্ষে ব্যাট ধরলেন গম্ভীর

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট বিশ্বে এখন আলোচনায় স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর করে ও ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন স্টিভেন স্মিথ। দেশে ফিরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অঝোরে কেঁদেছেন। এটি দেখে অনেকেই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

আজ স্টিভেন স্মিথের সংবাদ সম্মেলনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। ছবির ক্যাপশনে তিনি অধিনায়ক হিসাবে স্টিভেন স্মিথের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে গৌতম গম্ভীর লিখেছেন, ‘হয়তো আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। কিন্তু স্মিথকে আমার কাছে প্রতারক মনে হয় না। তোমার সম্পর্কে জানি না। কিন্তু আমি একজন অধিনায়ককে দেখছি যে তার দেশের জন্য একটি টেস্ট ম্যাচ জিততে মরিয়া। হ্যাঁ, হয়তো তার পদ্ধতি সন্দেহজনক ছিল। কিন্তু আমরা যেন তাকে দুর্নীতিগ্রস্ত না বলি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্মিথের পক্ষে ব্যাট ধরলেন গম্ভীর

আপডেট সময় ০১:৩২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮