ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তথ্য সুরক্ষায় নতুন প্রাইভেসি নীতিমালা আনছে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক: 

পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর এবার প্রাইভেসি এবং ডেটা ব্যবস্থপনা এবং সেটিংসে বিশেষ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। খবর রয়টার্সের।

বুধবার এ ঘোষণা দিয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত করতে সেটিংস মেন্যুতে পরিবর্তন আনা হচ্ছে।

ফেসবুকের প্রধান প্রাইভেসি কর্মকর্তা এরিন ইগান বলেন, প্রাইভেসি সেটিংস ও গুরত্বপূর্ণ লিংক খুঁজে পেতে ব্যবহারকারীদের অনেক সমস্যায় পড়তে হয়। তারা যাতে সহজেই এসব বিষয় খুঁজে পান তা বিবেচনা করেই নতুনভাবে সব সাজানো হচ্ছে।

ফেসবুক বলছে, মোবাইল ডিভাইসে সেটিংস মেন্যুটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এছাড়া নতুন একটি শর্টকার্ট মেন্যু তৈরি করা হয়েছে যেখান থেকে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। শেয়ারকৃত পোস্ট ও ছবি ডিলিট করতে পারবেন এখান থেকে। এছাড়া তথ্য ডাউনলোড করে নেওয়ার সুবিধা বা অন্য কোনো মাধ্যমে সরিয়ে নিতে পারবেন।

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে। গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।

পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ। কিন্তু তারপরও সমালোচনা থামেনি। টুইটারে ফেসবুকের বিরুদ্ধে চলছে ‘ডিলিট ফেসবুক’ ক্যাম্পেইন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তথ্য সুরক্ষায় নতুন প্রাইভেসি নীতিমালা আনছে ফেসবুক

আপডেট সময় ১২:২৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮