ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আপনি আমাকে সালাম না দিতে পারেন আপমান করবেন না: জাফরুল্লাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযোদ্ধা কোটার কঠোর সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মেধার দাম না দিয়ে দেশে যে কোটা পদ্ধতি, এর চেয়ে অপমানজনক ব্যবস্থা আর হতে পারে না। আমার মতে, এই কোটা মুক্তিযুদ্ধের চরম চেতনাবিরোধী।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের পাঁচটা করে বোনাস দিচ্ছে। অবশ্য সেখানে আমার না নেই। কিন্তু যে কোটা পদ্ধতি এটা অপমানজনক। আপনি আমাকে সালাম না দিতে পারেন আমাকে আপমান করবেন না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই অপমান আমার প্রাপ্য না।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ এবং স্বৈরতন্ত্রে অবতরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, দেশের উন্নয়ন যারা করেছে, যাদের কাঁধের ওপর দিয়ে আমরা টিকে আছি, তাদের আপনি মিছিল করতে দিতে হবে, আন্দোলন করতে দিতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের কৃতিত্ব সরকারের না, এই কৃতিত্ব দেশের কৃষক, শ্রমিক ও জনগণের। সরকার যে এই দাবি করে তা বাতুলতা মাত্র। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়ার বিষয়ে সরকারি কর্মকর্তা নয়, দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে উৎসব করার কথা ছিল। তিনি বলেন, দেশে টেকসই উন্নয়ন করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের যথাযথ ব্যবহার না হলে আত্মউন্নয়ন হবে, কিন্তু এর যে আসল উন্নয়ন তা হবে না।

এ সময় অন্যদের মধ্যে অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, জাসদ (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আপনি আমাকে সালাম না দিতে পারেন আপমান করবেন না: জাফরুল্লাহ

আপডেট সময় ১১:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮