ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

খালেদা জিয়ার আপন বোনের কাজ করেছেন শেখ হাসিনা: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গ্রেফতারের মধ্য দিয়ে খালেদা জিয়া ‘জনপ্রিয়’ হয়েছেন। এর মাধ্যমে খালেদা জিয়ার আপন বোনের কাজ করেছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ এবং স্বৈরতন্ত্রে অবতরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে মান্না আরও বলেন, গ্রেফতার করার মধ্য দিয়ে উনাকে (খালেদা জিয়া) এত জনপ্রিয় ও বড় বানিয়েছেন, জনগণের সমর্থনপুষ্ট করেছেন, এখন বিএনপি জনসভা ডাকতে খালেদা জিয়া লাগে না। আর যারা আছে তারাই জনসভা করবে, সেই জনসভাও ওরা (সরকার) পারমিশন দেয় না।

মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে সরকার চারটা জনসভা করলেও চারবার আবেদনের পরও বিএনপিকে সভা করতে না দেয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ের কথা প্রকাশ করে মান্না বলেন, সামনে যে একটা নির্বাচন সেটা কী ঠিকঠাকভাবে হবে? সেটা কাকে জিজ্ঞাস করব?

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাওয়া নিয়ে সরকারের উদযাপনের সমালোচনা করেছেন মান্না। তিনি বলেন, যে ছেলের চোখই নাই, তার নাম দিয়েছে পদ্মলোসন। যে ছেলের জন্মই হয়নি… কয়েক বছর পরে যেটাতে যাব সেটা এখন বলা কেন?

এ সময় অন্যদের মধ্যে অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, জাসদ (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

খালেদা জিয়ার আপন বোনের কাজ করেছেন শেখ হাসিনা: মান্না

আপডেট সময় ১১:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮