ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নবাগত রাকার সাথে মিলনের ‘শেষ রাতের গল্প’

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ছোট পর্দা ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন। এবার ‘শেষ রাতের গল্প’ নামের স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা রাকা বিশ্বাস। এছাড়া একটি চরিত্র রূপায়ন করবেন একে আজাদ আদর। এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন এফ আই শাহীন।

এ প্রসঙ্গে রাকা বিশ্বাস বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার খুব ইচ্ছে নেই। কিন্তু এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ও আয়োজন বেশ ভালো লেগেছে। তাই কাজটি করছি। এরপর আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করব না।’

আগামী ৫-৬ এপ্রিল পুবাইল ও ঢাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারনের কাজ হবে। চিত্রনাট্য লিখেছেন আওরঙ্গজেব। এটি প্রযোজনা করছেন রুপস মাল্টিমিডিয়া।

রাকা বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘প্রেমাচল’ নামে নতুন একটি সিনেমার কাজ সম্প্রতি শুরু করেছেন তিনি। এফ আই শাহীন পরিচালিত এ সিনেমায় রাকার বিপরীতে অভিনয় করছেন নবাগত শায়ের আজিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

নবাগত রাকার সাথে মিলনের ‘শেষ রাতের গল্প’

আপডেট সময় ১১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮