ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খালেদাকে আটকে রেখে যেনতেন নির্বাচন করতে দেব না: মাওলানা ইসহাক

অাকাশ জাতীয় ডেস্ক:

২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিশের আমির অধ্যক্ষ মাওলানা মো. ইসহাক বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে যেনতেন একটি নির্বাচন করতে চায় সরকার। কিন্তু আমরা তা হতে দেব না।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খেলাফত মজলিশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ২০ দলে আছি, ২০ দলে থাকব। জোটের ঐক্য অটুট থাকবে। যত চেষ্টাই হোক তা ভাঙা যাবে না।

আমির অধ্যক্ষ মাওলানা মো. ইসহাক বলেন, আগামী নির্বাচনে ২০ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে প্রার্থী করা হবে।

তিনি বলেন, দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে খুন, গুম, লুটতরাজ, ব্যাংকের অর্থ সম্পদ আত্মসাতের কারণে ব্যাংকগুলোতে অর্থ সংকট চলছে। এসব অন্যায়, অত্যাচার দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে হলে সুষ্ঠু নির্বাচন দরকার। ৫ জানুয়ারির নির্বাচন আমরা চাই না। আমরা চাই নিজের ভোট নিজে দিতে। সুষ্ঠু নির্বাচন হলে এ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই।

মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। অন্যদের মধ্যে সম্মেলনে খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, প্রভাষক আবদুল করিম, অ্যাডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামীম, হাফেজ নুরুজ্জামান, মাওনানা মাহবুবুল করিম, মো. মজিবুর রহমান, মাওলানা সালাউদ্দিন, হাজী মো. শাহীন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

খালেদাকে আটকে রেখে যেনতেন নির্বাচন করতে দেব না: মাওলানা ইসহাক

আপডেট সময় ১০:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮