ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সেক্স চেঞ্জ করল গাছও! এ কেমন বিবর্তন?

আকাশ নিউজ ডেস্ক:

দেশে শুধু নয়, বিদেশেও আধুনিক সমাজে সংখ্যায় বাড়ছে রূপান্তরকামীরা।

‘জন্মেছি যে লিঙ্গ নিয়ে, তাতে খুশি নই। চাই বিপরীত হতে।‘এমন ভাবনার মানুষ বেড়েই চলেছে দুনিয়া জুড়ে। এ কথায় নতুনত্ব কিছু নেই আজ আর।

কিন্তু শুধু নতুনত্ব নয়, বোধহয়, এ পৃথিবীতে বড় সড় একটা পরিবর্তন হতে শুরু করেছে। শুধু মানুষ নয়, গাছও এখন শুরু করেছে লিঙ্গ পরিবর্তন করা!

সেন্ট্রাল স্কটল্যান্ডের একটি ছোট জায়গা পার্থশায়ার। সেখানেই একটি গাছ দীর্ঘদিন ধরে রয়েছে। কেউ কেউ বলেন গাছটি পাঁচ হাজার বছরেরও পুরনো। সেই গাছটি গত কয়েক শতক ধরে বিজ্ঞানীদের কাছে পরিচিত ছিল পুরুষ গাছ হিসেবেই। কিন্তু অবাক করার মতো বিষয় হল, সেই গাছটি আর পুরুষ নেই! হয়ে গিয়েছে নারী! এমনটাই জানিয়েছেন, এডিনবোরোর, রয়্যাল বোটানিক গার্ডেনের প্রধান ম্যাক্স কোলেম্যান।

পুরুষ গাছটি কিভাবে একা-একাই স্ত্রী গাছে পরিণত হল? না, উত্তর নেই বিজ্ঞানীদের কাছেও। তাঁরাও যে বিষ্ময় কাটিয়ে উঠতে পারছেন না! কেউ কেউ বলার চেষ্টা করছেন, হতে পারে এই গাছটি ৫ হাজার বছর পরেই হয়তো ফল দেয়। যদিও উদ্ভিদ বিশেষজ্ঞরা এত তাড়াহুড়ো করে উত্তর দিতে চাইছেন না। আর একটু সময় নিতে চাইছেন, এই বিবর্তনের ব্যাখ্যা দেওয়ার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সেক্স চেঞ্জ করল গাছও! এ কেমন বিবর্তন?

আপডেট সময় ১২:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮