ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সুরের ধারা’র ২৫ বর্ষপূর্তিতে বিরাট আয়োজন

আকাশ বিনোদন ডেস্ক : 

বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি তার ঘরানার সঙ্গীতের একজন বহুমুখী প্রতিভা হিসাবে বাংলাদেশ ও কলকাতায় ব্যাপকভাবে সমাদৃত। দেশবরেণ্য এই রবীন্দ্র সঙ্গীতশিল্পী ১৯৯২ সালের ১৪ এপ্রিল সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’ চালু করেন। আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিনে তার সেই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্ণ হচ্ছে।

আর মাত্র কয়েক দিন বাকি। ‘সুরের ধারা’র ২৫ বছর উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থাকছে অনেক বড় আয়োজন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রেজওয়ানা চৌধুরী বন্যা। রজতজয়ন্তী আয়োজনে জোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শিল্পীর ভাষ্য থেকে জানা যায়, ‘মিলনের ছন্দে প্রাণের আনন্দে’ শিরোনামে রজতজয়ন্তী অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরের শিল্পীরা অংশ নেবেন। এছাড়া চার দিনব্যাপী আয়োজনে থাকছে ড্যান্স ড্রামা, দুটি সেমিনারসহ নানা আয়োজন। ১১ এপ্রিল থেকে শুরু হবে রজতজয়ন্তী অনুষ্ঠান। শেষ হবে ১৪ এপ্রিল বর্ষবরণের মধ্য দিয়ে।

গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটির আয়োজনগুলোর রিহার্সেল। ‘সুরের ধারা’র এই আয়োজনে উৎসবমুখর হয়ে উঠবে বর্ষবরণ অনুষ্ঠান। এমনটাই প্রত্যাশা করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সুরের ধারা’র ২৫ বর্ষপূর্তিতে বিরাট আয়োজন

আপডেট সময় ১০:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮