ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শুটিংয়ে ফিরলেন ঊর্মিলা

আকাশ বিনোদন ডেস্ক : 

অসুস্থতা সত্ত্বেও শুটিংয়ে ফিরতে হয়েছে ঊর্মিলা শ্রাবন্তী করকে। কিডনিজনিত সমস্যার কারণে পরপর দুটি অস্ত্রোপচার করা হয়েছিল তার শরীরে। এখনও সেই ক্ষতও শুকায়নি ভালো করে। ডাক্তারের পরামর্শ ছিল এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কিন্তু এরমধ্যেই তিনি শুরু করলেন শুটিং।

এ প্রসঙ্গে ঊর্মিলা জানান, সহশিল্পীর সিডিউল কোনোভাবে পরিবর্তনের উপায় না থাকায় অনেকটা বাধ্য হয়েই একটি নাটকের শুটিং করতে হয়েছে তাকে। এ নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো। বাধ্য হয়ে একটি নাটকে শুটিং করলেও নিজের বিশ্রামকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এ অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি। আবার চলতি সপ্তাহেই গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি পহেলা বৈশাখের নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘ডাক্তারের নির্দেশ আছে বিশ্রামে থাকার। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে কিছু কাজ কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। তাই অনেকটা বাধ্য হয়েই আমাকে শুটিং করতে হয়েছে। তাছাড়া আমি চাই না আমার জন্য কারও কোনো ক্ষতি হোক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শুটিংয়ে ফিরলেন ঊর্মিলা

আপডেট সময় ০৭:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮