ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মদিনে নতুনরূপে আসছেন শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক : 

নিজের জন্মদিন উপলক্ষে দর্শক-ভক্তদের সামনে নতুন রূপে আসছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। আজ এ নায়কের জন্মদিন। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দিনটি উদযাপন করা হবে।

পাশাপাশি এ দিনে তার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন কিছু। নিজের নামে ইউটিউব চ্যানেল খুলছেন তিনি। চ্যানেলটির ঘোষণা দেয়া হবে আজকের অনুষ্ঠানে।

গতকাল থেকে শাকিব খান চট্টগ্রামে ‘সুপারহিরো’ ছবির শুটিং করছেন। আজ বিকালে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সেখান থেকে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘জন্মদিনে বিশেষ কিছু মানুষের সঙ্গে সময় কাটাতেই ঢাকা ফিরছি। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের কার্যক্রম আজ থেকে শুরু করব। এ বিষয়ে বিস্তারিত আজই জানাব।’ শাকিব জানান, তার অভিনীত নতুন কিছু চলচ্চিত্রের ইউটিউব স্বত্ব নিজের নামে রাখার পাশাপাশি কিছু এক্সক্লুসিভ কাজ এ ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশ পাবে। থাকবে নতুন নতুন চলচ্চিত্রের গান।

জন্মদিনে আর কোনো বিশেষ অনুষ্ঠান আছে কী না জানতে চাইলে শাকিব খান বলেন, ‘জন্মদিনে আমি আমার ভক্ত-দর্শকের জন্য ইউটিউব চ্যানলেটির যাত্রা শুরু করতে পারছি এটাই অনেক ভালোলাগার। শাকিব খান বলেন, অফিসিয়াল চ্যানেলটির সাফল্য কামনা করছি সবার কাছে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মদিনে নতুনরূপে আসছেন শাকিব খান

আপডেট সময় ০৭:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮