ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

জামায়াত যেখানে, সেখানে আইএসের প্রয়োজন নেই: ফরিদ উদ্দিন

অাকাশ জাতীয় ডেস্ক: 
কিশোরগঞ্জের শোলাকিয়া ইদগাহের প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, বাংলাদেশে আইএস আছে কিনা, তা আমার জানা নেই। তবে জামায়াতে ইসলামী রয়েছে। জামায়াত সব সময়ই ইসলামবিরোধী শক্তি। আর যেখানে জামায়াত রয়েছে সেখানে আইএসের কোনো প্রয়োজন নেই।

বুধবার দুপুরে সিলেটের বাহুবল উপজেলা পরিষদ মাঠে সিলেটে বঙ্গবন্ধু নামে গ্রন্থ রচনার লেখক তরফরত্ন সৈয়দ আবদুল্লাহকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিলেটে বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

আইএসরা জামায়াত শিবির থেকে শিক্ষা নিতে পারে উল্লেখ করে ফরিদ উদ্দিন মাসউদ বলেন, আল্লাহর প্রতি বঙ্গবন্ধুর ইমান ছিল সুদৃঢ়, প্রধানমন্ত্রীর ইমানও সুদৃঢ়। স্বাধীনতাবিরোধীদের বিচার শেখ হাসিনা ছাড়া কারো দ্বারা সম্ভব নয়।

উপজেলা চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবদুল হাইয়ের সভাপতিত্বে সদস্যসচিব সৈয়দ এনামূল হক ও তরুণ লীগের আহ্বায়ক এম এ মজিদ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদ সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, দেওয়ান শাহ নেওয়াজ মিলাদগাজী, নাজরা চৌধুরী, আবদুল কাদের খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

জামায়াত যেখানে, সেখানে আইএসের প্রয়োজন নেই: ফরিদ উদ্দিন

আপডেট সময় ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮