ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকার সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দিয়েছে: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে তারা সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছে।

তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দিয়ে সংবিধানের কথা বলা, এর চেয়ে লজ্জার বিষয় তো আর কিছু হতে পারে না।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ইয়ুথ ফোরাম আয়োজিত যুব সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশের প্রতিটি মানুষ প্রস্তুতি নিচ্ছে। সময়মতো এই বাংলাদেশের মানুষ বারবার জেগেছে। স্বৈরাচারদের বিতাড়িত করেছে। গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

সরকারের কথায় প্রতিনিয়ত দুর্বলতা প্রকাশিত হচ্ছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ওপর আস্থা না থাকলে যা হওয়ার তা-ই হচ্ছে। তারা প্রতিনিয়ত কথা বলছেন আর নিজেদের জালে নিজেরাই আটকে যাচ্ছেন।

সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘অন্যায়-অবিচার করে মিথ্যাচারের মাধ্যমে কতটুকু চালাবেন? তারা (সরকার) কিন্তু আজকে সেই জালে ফেঁসে গেছেন।’

ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম এ বাশারের সভাপতিত্বে যুব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, সংগঠনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকার সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে দিয়েছে: খসরু

আপডেট সময় ০৫:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮