ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

১৪ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলতাফ চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

১৪ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি।

২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইতে সকাল ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং আলতাফ হোসেন চৌধুরী।

বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন প্রতিনিধিদল। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে ১১টা ৪০ মিনিটে বেরিয়ে আসে তারা। এ সময় সাংবাদিক মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিনিধি দলের প্রধান।

নজরুল ইসলাম খানকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ক্ষমতা ছাড়ার অনেক দিন পর আপনারা মন্ত্রণালয়ে আসলেন। প্রতিনিধি দলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন। আপনাদের অনুভূতি কী? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আসলে আমরা অনেক দিন পর এসেছি সেটা ঠিক। তবে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমাদের আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে কোনো পরিবর্তন আসছে কি না। রুমে কোনো পরিবর্তন আছে কি না। এ সময় আলতাফ হোসেনকে মুচকি হাসতে দেখা গেলেও কোনো কথা বলেননি।

উল্লেখ্য, চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০১ সালে ১১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলতাফ হোসেন চৌধুরী। ২০০৪ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

১৪ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলতাফ চৌধুরী

আপডেট সময় ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮