ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপির যৌথসভা স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক: 

দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপি যে যৌথসভায় ডেকেছিল তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম মহাসচিবদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে যৌথসভা অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কিছুই জানাননি শায়রুল।

এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। এছাড়া রায়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

রায় ঘোষণার পর থেকেই বিএনপি বিক্ষোভ, মানববন্ধন, কালোপতাকা প্রদর্শনসহ দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। দুই একটি কর্মসূচি ছাড়া বিএনপি অধিকাংশ কর্মসূচিই শান্তিপূর্ণভাবে পালন করে।

আজকের যৌথসভায় খালেদার মুক্তির দাবিতে কর্মসূচি গ্রহণের পাশাপাশি আগামী নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে আজকের যৌথসভা স্থগিত করেছে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপির যৌথসভা স্থগিত

আপডেট সময় ০৩:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮