ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বিমান দুর্ঘটনায় আহত কবিরকে নেয়া হলো সিঙ্গাপুরে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার রাত পৌনে একটার দিকে কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে বিমানবন্দরে। সেখান থেকে বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৪ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন জানিয়েছিলেন, ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের উদ্যোগে কবিরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। সিঙ্গাপুরে পৌঁছানো পর্যন্ত তার চিকিৎসার ব্যবস্থাপনা ঢামেক হাসপাতালের পক্ষ থেকেই করা হবে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নেপালের বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের শারীরিক অবস্থা বেশি সংকটাপন্ন ছিল, কবির হোসেন তাদের একজন। ফুসফুস ও লিভারে আঘাতের কারণে তার কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। এছাড়া ফ্র্যাকচার রয়েছে। ঢামেক হাসপাতালে আনার আগে তার নিউমোনিয়া ও জন্ডিসের সমস্যা ছিল, তবে সেগুলো এখন নিয়ন্ত্রণে।

শুক্রবার (২৩ মার্চ) রাত নয়টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের ওই দুর্ঘটনায় ২৬ বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ১০ বাংলাদেশি। এর মধ্যে ইমরানা কবির হাসি ও ডা. রেজওয়ান আহমেদ সিঙ্গাপুরে এবং ইয়াকুব আলী ভারতে চিকিৎসাধীন। বাকি সাতজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে কবির হোসেনকে সিঙ্গাপুরে পাঠানো হলো চিকিৎসার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বিমান দুর্ঘটনায় আহত কবিরকে নেয়া হলো সিঙ্গাপুরে

আপডেট সময় ০৪:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮