ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপির স্বাধীনতা র‌্যালি মঙ্গলবার

অাকাশ জাতীয় ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। ইতোমধ্যে এই র‌্যালির মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

সূত্র জানায়, আগামীকাল বেলা দুইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। শান্তিনগর মোড়ে গিয়ে র‌্যালি শেষ হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানান, তারা আগামীকাল র‌্যালি করবেন এবং পুলিশ তাদেরকে এই র‌্যালির মৌখিক অনুমতি দিয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

বিকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপির স্বাধীনতা র‌্যালি মঙ্গলবার

আপডেট সময় ০১:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮