ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আহ্বান!

আকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিলিট করার আহ্বান জানিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে ‘ডিলিট ফেসবুক’ হ্যাশট্যাগ দিয়ে ব্রায়ান বলেন, ‘এখন সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার’।

কিন্তু হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন ব্রায়ান অ্যাক্টন? বিবিসি বলছে, ব্যবহারকারীদের না জানিয়েই ৫ কোটি ব্যবহারকারীর তথ্য ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের এক প্রতিষ্ঠানকে দিয়েছিল ফেসবুক। যা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়।

তবে এ ঘটনায় ভুল স্বীকার করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার ঘটনাকে ‘গ্রাহকদের সঙ্গে বিশ্বাসভঙ্গ’ করার সামিল বলে মন্তব্য করেছেন তিনি।

ঘটনা প্রকাশ পাওয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চাপের মুখে পড়েছে ফেসবুক। ব্রিটিশ ও ইউরোপীয় পার্লামেন্ট জুকারবার্গের কাছে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখা চেয়েছে।

এদিকে ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগের ওঠার পর সোমবার থেকে শেয়ার মার্কেটে ফেসবুকের শেয়ার দামে ধস অব্যাহত আছে। চলতি সপ্তাহে শেয়ার বাজারে ৫০ বিলিয়ন ডলার হারিয়েছে ফেসবুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আহ্বান!

আপডেট সময় ১২:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮