ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তার ছয় আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যাবেন তার ছয় আইনজীবী। রবিবার বিকাল তিনটার দিকে বিএনপি প্রধানের সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন তারা।

খালেদার আইনজীবীদের চিঠি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার। দুপুর সোয়া ১২টার দিকে কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সম্বলিত চিঠি গ্রহণ করেন।

খালেদার সঙ্গে দেখা করতে যে ছয় আইনজীবী কারাগারে যাবেন তারা হলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন এবং সাধরণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপি প্রধানের সঙ্গে সাক্ষাতে মামলার বিষয়টি নিয়ে আইনজীবীরা কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পরপরই সাবেক এই প্রধানমন্ত্রীকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এই মামলায় খালেদা জিয়া জামিনের আবেদন করলে হাইকোর্ট চার মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন। পরে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি করলে আপিল বিভাগ তা মঞ্জুর করে ৮ মে পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তার ছয় আইনজীবী

আপডেট সময় ০১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮