ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় চার মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে একজনের এবং রবিবার সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করেছে তাদের পরিবার। তারা হলেন, রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে মাসুদুর রহমান লতিফ, পূর্বধোলাইরপার এলাকার নাসির উদ্দিনের ছেলে তুষার এবং রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জসিম।

এদের মধ্যে তুষারের মরদেহ শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার তারাব বাজার এলাকার সুলতানা কামাল সেতু এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের মরদেহ শনাক্ত করেছে তাদের পরিবার। বাকি একজনকে এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া নিখোঁজ বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে ১৪ জন যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। সাড়ে নয়টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে যাওয়ার সময় বালুবাহী একটি বাল্কহেড পেছন থেকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মাঝিসহ ১৫ জনের মধ্যে ১০ জন সাঁতার কেটে তীরে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় চার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮