ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

২০ দলের নতুন সমন্বয়ক নজরুল ইসলাম খান

এখন থেকে ২০ দলীয় জোটের নতুন সমন্বয়কের দায়িত্ব পালন করবেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শরিক দলগুলোর এই সিদ্ধান্ত নেয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তিসঙ্গতকারণে হাজির না থাকলে সামনের দিনগুলোতে নজরুল ইসলাম খান জোটের বৈঠকে সভাপতিত্ব করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশি ব্যস্ত থাকেন, এ কারণেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ২০ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে মির্জা ফখরুল বলেন, ‘আমি অনেক ব্যস্ত থাকি। আপনাদের সময় দিতে পারি না। এখন থেকে জোটের সমন্বয় করবেন নজরুল ইসলাম খান।

ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া দৈনিক আকাশকে বলেন, ‘বৈঠকে নতুন সমন্বয়ক করা হয়েছে নজরুল ইসলাম খানকে। এছাড়াও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য কর্মসূচি নিয়ে নানা পরামর্শ নেয়া হয়েছে। সবাই শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলেছেন। শিগগিরই বৈঠক করে কর্মসূচি ঠিক করা হবে।’

বৈঠক সূত্রে জানা গেছে, নেতারা বলেছেন এই মুহুর্তে খালেদার জিয়ার মুক্তি মূল লক্ষ্য। তার মুক্তির পর নির্বাচনের বিষয়ে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত। জোটগতভাবে সকল বিভাগ ও জেলা পর্যায়ে সমাবেশ, দেশব্যাপী মানববন্ধন, প্রচারপত্র বিতরণের পরামর্শ বৈঠকে আসলেও কোনো বিষয় চূড়ান্ত হয়নি।

এছাড়াও জোটের শরীকদের মধ্যে আগামী নির্বাচনে প্রার্থীতার কথা উল্লেখ করে গণমাধ্যমের সংবাদের প্রসঙ্গ তোলেন আন্দালিব রহমান পার্থ।gkjg

তবে যাদের নাম আসছে তারা এ বিষয়ে সাংবাদিকরা নিজেদের তথ্যে সংবাদ করছে তাই এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার কথা বলেছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

২০ দলের নতুন সমন্বয়ক নজরুল ইসলাম খান

আপডেট সময় ১১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮