ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

কারাবন্দী গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে: এমাজউদ্দিন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্র এখন কারাবন্দী। কারাগারে রাখা হয়েছে গণতন্ত্রকে। সরকার মনে করেছিল বৃহত্তম দলের নেত্রীকে কারাগারে প্রেরণ করলে ছিন্নভিন্ন হয়ে যাবে। কিন্তু বর্তমানে বিএনপি সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ দল। তিনি আরও বলেন, তড়িঘড়ি করে নয়, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

শনিবার সন্ধ্যায় সিলেট নগরের মীরের ময়দান এলাকায় একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে ‘মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমাজউদ্দীন এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘পাবলিক ভয়েস-ওয়ার্কিং ফর বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের উন্নয়নের সূচনাকারী অভিহিত করে এমাজউদ্দীন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়া স্বেচ্ছায় দেশের দায়িত্ব নেননি। তাঁর ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর দেশে সবুজ বিপ্লব হয়েছিল। সেই সময়ে তিনি দেশের দায়িত্ব না নিলে মানুষ কোন পরিস্থিতিতে থাকত তা বলা মুশকিল। আজ যারা বলছে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, তাদেরও দেশের উন্নয়নের সূচনকারী জিয়ার নাম নিতে হবে।

সংগঠনের সভাপতি মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি অধ্যাপক মামুন আহমেদ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

কারাবন্দী গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে: এমাজউদ্দিন

আপডেট সময় ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮