ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনম

আকাশ বিনোদন ডেস্ক :

সম্প্রতি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরণ। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফ জানিয়েছে, এ বছরের জুন মাসে বিয়ে সম্পন্ন হতে পারে সোনমের। বিখ্যাত বলিউড অভিনেতা অনিল কাপুর কন্যা সোনম বিয়ে করছেন তার প্রেমিক আনন্দ আহুজাকে।

এছাড়া সোনমের আগামী ছবি ‘বীর দি ওয়েডিং’ এর মুক্তির পরই লন্ডনে বিয়ে অনুষ্ঠিত হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গে সোনম বলেছিলেন, ‘বিয়েটা তার কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত যার মাধ্যমে কাছের মানুষটির আরও কাছে আসা যায়। দুই পরিবার এক ছাদের তলায় আসে। এটা সত্যইই একটা দারুণ অনুভূতি।’

উল্লেখ্য, বলিউডে বেশ জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। অভিনয় দিয়ে এরই মধ্যে অন্যতমদের কাতারে নাম লিখিয়েছেন এ লাস্যময়ী অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী

এবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনম

আপডেট সময় ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮