ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুটিংয়ে আহত আলিয়া ভাট

আকাশ বিনোদন ডেস্ক:

ঠিকঠাক সব চলছিল। সময়মতো শুটিংয়ে আসছিলেন বলিউড তারকা আলিয়া ভাট।

কিছুদিন আগে বুলগেরিয়ায় শুরু হয় তার অভিনীত নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং। সেখানেই পালন করা হয় তার ২৫তম জন্মদিন।

এরমধ্যে শুটিং স্পটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এ নায়িকা। তবে এর পিছনেও রয়েছে কারণ। সেটি হচ্ছে, এর আগে শুটিংয়ের সময় জখম হয়েছিলেন তিনি।

জানা গেছে, শুটিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান আলিয়া। এরপর তড়িঘড়ি করে বুলগেরিয়া থেকে মুম্বাই নিয়ে আসা হয় তাকে। এ প্রসঙ্গে আলিয়ার মা সোনি রাজদান গণমাধ্যমকে জানান, কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আলিয়ার। সে কারণেই আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে।

চিকিৎসকের পরামর্শে কমপক্ষে ১৫ দিন বা এক মাসের আগে শুটিং শুরু করতে পারবেন না তিনি। এছাড়াও শুটিংয়ে উঁচু থেকে পড়ে থুতনিতে চোট পেয়েছেন আলিয়া। এদিকে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া।

আপাতত রণবীরের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন বলে গুজব ছড়াচ্ছে বলিপাড়ায়। তবে এ বিষয়ে আলিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুটিংয়ে আহত আলিয়া ভাট

আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮