ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসে তৌকীর আহমেদের সাহস

আকাশ বিনোদন ডেস্ক: 

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নির্মিত একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন তৌকীর আহমেদ। নাটকের নাম ‘সাহস’।

গুঞ্জন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ। নাটকটির গল্পে দেখা যাবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এ নাটকের কাহিনী তৈরি হয়েছে। জাহিদ যুদ্ধে যেতে পারেনি। সে তখন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নির ছাত্র।

একদিন সে হোস্টেল থেকে বাইরে আসে। জনশূন্য ক্যাম্পাসে এক রাতে জাহিদকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যেতে চায়। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে তুলে নেয়া হয় জিপে। আর বলা হয় জাহিদকে তাদের দরকার।

তাদের বাহিনীর যে ডাক্তার ছিলেন, তিনি ফিরে গেছেন, রিপ্লেসমেন্ট এখনও এসে পৌঁছায়নি। জাহিদের ওপর শুরু হয় নির্যাতন। শেষ পর্যন্ত পাক মিলিটারির বুলেটের আঘাতে শহীদ হন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নির ছাত্র জাহিদ।

নাটকটিতে জাহিদের ভূমিকায় অভিনয় করেছেন তৌকীর আহমেদ। নাটকটি ২৬ মার্চ মাছরাঙা টিভিতে রাত ৯টায় প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছে ফেদারম্যান মিডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

স্বাধীনতা দিবসে তৌকীর আহমেদের সাহস

আপডেট সময় ০৫:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮