ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

পাঁচ নেতাকে গ্রেপ্তারের নির্দেশে কাতালানে সংঘর্ষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

স্পেনের কাতালোনিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্বাধীনতাকামী দলের সমর্থকরা। শ্রক্রবার মাদ্রিদের সুপ্রীম কোর্ট স্বাধীনতাপন্থি পাঁচ কাতালান নেতার জামিন বাতিল করে আটকের নির্দেশ দেয়ায় তাদের বিক্ষুব্ধ সমর্থকরা জোরালো বিক্ষোভ করেছে। আটক পাঁচ নেতার মধ্যে কাতালান প্রেসিডেন্ট পদে এগিয়ে থাকা জর্ডি তুরুলও রয়েছেন।

বৃটিশ গণমাধ্যম বিবিসি বলছে, কাতালান নেতাদের জামিন বাতিল ও গ্রেপ্তারে দেয়া স্পেনের সুপ্রিম কোর্টের আদেশের ফলে শনিবার আঞ্চলিক পার্লামেন্টে প্রেসিডেন্ট মনোনয়নের দ্বিতীয় দফা ভোটের পরিকল্পনা বাধগ্রস্ত হতে পারে। এ ভোটে জিতে গেলে কাতালান সরকারের সাবেক মুখপাত্র জর্ডি তুরুল আঞ্চলিক প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারতেন। কিন্তু আদালতের আদেশে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল।

তুরুলসহ পাঁচ স্বাধীনতাপন্থি নেতাকে শুক্রবার মাদ্রিদের সুপ্রিম কোর্ট আটকের আদেশ দেয়। বাকিরা হলেন- কাতালুনিয়ার সাবেক উন্নয়ন মন্ত্রী জোসেফ রাল, আঞ্চলিক পার্লামেন্টের সাবেক স্পিকার কারমে ফোরকাদেল, কাতালুনিয়ার সাবেক পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা ও সাবেক শ্রম মন্ত্রী ডলরস বাসা। গত বছরের শেষদিক থেকে জামিনে ছিলেন এ পাঁচজন। তাদের বিরুদ্ধে বিদ্রোহ এবং স্বায়ত্তশাসিত কাতালোনিয়াকে স্বাধীনতার পথে ঠেলে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে স্পেনের সুপ্রিম কোর্ট বেলজিয়ামে পালিয়ে থাকা সাবেক কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনসহ ছয়জনের বিরুদ্ধে তুলে নেয়া ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাও নতুন করে কার্যকরের নির্দেশ দিয়েছে। সূত্র : বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

পাঁচ নেতাকে গ্রেপ্তারের নির্দেশে কাতালানে সংঘর্ষ

আপডেট সময় ০৪:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮