ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

স্বৈরাচারী রাষ্ট্রের তালিকায় নাম থাকায় লজ্জিত বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে বিশ্বের প্রথম পাঁচটি দেশের তালিকায় বাংলাদেশ থাকায় বিএনপি লজ্জিত বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৃথিবীতে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে প্রথম পাঁচটির মধ্যে বাংলাদেশ থাকায় বিএনপি লজ্জাবোধ করছে। এতদিন ধরে যে কথাগুলো আমরা বলে আসছিলাম, প্রতিবেদনে তারই প্রতিফলন হয়েছে। সেটিকেই বিশ্ব স্বীকৃতি দিয়েছে। এটাই সত্য বাংলাদেশে স্বৈরাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, জার্মান প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতেই বাংলাদেশ থেকে গণতন্ত্র বিদায় নিয়েছে এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নাগরিক হিসেবে আমরা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, সবাই লজ্জাবোধ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

সোহরাওয়ার্দী উদ্যানে এরশাদের সমাবেশের সমালোচনা করে তিনি বলেন, চতুরদিকে ঢাক-ঢোল পিটিয়ে এরশাদ ২৪ মার্চ গণতন্ত্র হত্যা দিবসে জনসভা করছেন। এদিন তিনি একটি নির্বাচিত সরকারকে সরিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিলেন। এজন্য আদালত তাকে সাজাও দিয়েছেন এবং সাংবিধানিকভাবে তাকে দোষারোপ করা হয়েছে। সে সময়ে গোটা জাতি এরশাদকে বিশ্ব বেহায়া অভিহিত করেছিল।

মির্জা ফখরুল বলেন, সেই এরশাদ ও তার দলকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। অথচ দুর্ভাগ্যক্রমে আমরা যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, আমাদের সভা করার অনুমতি দেয়া হয়নি। কয়েকবার চাওয়ার পরও দেয়া হয়নি।

এ সময় তিনি আগামী ২৯ মার্চ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার অনুমতি দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

স্বৈরাচারী রাষ্ট্রের তালিকায় নাম থাকায় লজ্জিত বিএনপি

আপডেট সময় ০৪:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮