ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া!

আকাশ বিনোদন ডেস্ক

তখন সালটা ২০০২। ওই সালেই সালমান খানের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় ঐশ্বরিয়া রাই-এর। বিচ্ছেদের পর রীতিমত সাংবাদিক সম্মেলন করে, ঐশ্বরিয়া জানান, সালমানের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তার। সালমান যেভাবে তার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালিয়েছেন, বিচ্ছেদের মাধ্যমে সেসব থেকে মুক্তি পেলেন। কিন্তু, সালমানের মারের দাগ এখনও তার শরীর থেকে মুছে যায়নি।

শুধু তাই নয়, শাহরুখ খান হোক কিংবা অভিষেক বচ্চন, সহ অভিনেতাদের সঙ্গে সব সময়ই ভাল সম্পর্ক তার। কিন্তু, অযথা সব বিষয়ে সন্দেহ সালমানের। যা থেকেই তাদের মধ্যে অশান্তির সূত্রপাত। যা আর মেনে নেয়া যাচ্ছিল না বলেই সালমানের সঙ্গে বিচ্ছেদের পথ বেছে নেন বলে জানান ঐশ্বরিয়া। যা নিয়ে ওই সময় সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। কিন্তু, ঐশ্বরিয়ার দাবির ভিত্তিতে সালমান পালটা কি বলেন জানেন?

স্পটবয় ডট কম-এর খবর অনুযায়ী, ঐশ্বরিয়ার দাবি সঠিক নয় বলে পালটা দাবি করেন সালমান। এমনকী, তিনি কখনও কারও গায়ে হাত তোলেননি বলেও জোর গলায় দাবি করেন বলিউড ‘ভাইজান’। শুটিংয়ের জন্য হাজির যে কোনও বাউন্সার তাকে টেনে নিয়ে যেতে পারেন। সেই কারণে তাকে কেউ ভয়ও পান না। কিন্তু, কিছু হলেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

এরপর নাকি নিজেই নিজেকে আঘাত করতে শুরু করেন সালমান। দেওয়ালে মাথাও ঠুকে দেন। তিনি কখনও কাউকে আঘাত করতে পারেন না বলে দাবি করেন সালমান খান।

পাশাপাশি তিনি আরও বলেন, একমাত্র পরিচালক সুভাষ ঘাই-কে আঘাত করেছিলেন। যার জন্য পরে ক্ষমাও চেয়ে নেন। মাত্রাতিরিক্ত রাগেই ওই সময় সুভাষ ঘাই-কে আঘাত করেছিলেন বলে জানান সালমান।

তবে সালমান যা-ই বলুন না কেন, ঐশ্বরিয়া রাই কোনও কিছুকেই পাত্তা দেননি। তিনি বলেন, নিজের আত্মসম্মান অনেক বড় বিষয় তার কাছে। আত্মসম্মান বাদ দিয়ে কোনও কিছু করবেন না। তাই সালমানের সঙ্গে তার কাজ শেষ। পাশাপাশি সালমানের সঙ্গে তার সম্পর্ক যেন দুঃস্বপ্নের মত ছিল। ওই সম্পর্কের ইতি টানতে পেরেছেন বলে তিনি খুশি, এমন মন্তব্যও করেন রাই সুন্দরী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া!

আপডেট সময় ১২:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮