ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাসেল টি আহ‌মেদ অ্যাপিকটার নতুন মার্কেটিং চেয়ারপার্সন

আকাশ আইসিটি ডেস্ক:

এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা)এর মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।

১৬ থ‌কে ১৭ মার্চ মিয়ানমারে অ্যাপিকটার ৫৭তম কার্যনির্বাহী পরিষদেরসভায় ২০১৮-১৯ সালের জন্যে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ।

২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন বেসিসের এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হওয়ায় রাসেল টি আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর রাসেল টি আহমেদ বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন বেসিসের তথাপুরো বাংলাদেশের। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম সংগঠন অ্যাপিকটার কার্যনির্বাহী পরিষদে জায়গা করে নেয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি আরো ভালোভাবে তুলে ধরার সুযোগ হল। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার বেসিস সফলভাবেঅ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা আয়োজন করতে পেরেছে বলেই, বিশ্বতথ্যপ্রযুক্তি সংস্থাটির আস্থা বাংলাদেশের ওপর আরো বেড়েছে।

অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিপণন প্রসারের পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতেও ভূমিকা রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

মিয়ানমারে অনুষ্ঠিত অ্যাপিকটার পরিচালনা পর্ষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মালেয়শিয়ার স্ট্যান সিং, ভাইস চেয়ারম্যান ও অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের বিচারিক উপ-কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ফুলভিও ইনসেরা এবং তত্ত্বাবধানকারী কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন ড. দিলীপা ডিসিলভা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাসেল টি আহ‌মেদ অ্যাপিকটার নতুন মার্কেটিং চেয়ারপার্সন

আপডেট সময় ০৯:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮