ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জাতীয় পার্টির সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে: রুহুল

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

তিনি বলেন, সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে আসবে। আশা করছি, বিগত দিনের রেকর্ড ভেঙে এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। এর পরই রাজনীতিতে বিবর্তন-পরিবর্তন লক্ষ্য করা যাবে।

বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি মহাসচিব এসব কথা বলেন।

জাতীয় সম্মিলত জোট আয়োজিত এ সংবাদ সম্মেলনে রহুল আমীন হাওলাদার বলেন, দেশের মানুষ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সমর্থন দেবে। সেই আস্থা ও বিশ্বাস আমাদের আছে। একের পর এক হামলা-মামলা জাতীয় পার্টির ওপর চালানো হয়েছে। এর পরও এরশাদের শাসনামলের উন্নয়নের বিবেচনায় পরবর্তী সরকারের শাসনামলের গুণগত পার্থক্য কী তা নিয়ে আমরা কথা বলছি এবং বলব।

সংবাদ সম্মেলনে জোট নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে পৃথকভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। ইতোমধ্যে ৭০০ প্রার্থীর খসড়া তালিকাও জোটের চেয়ারম্যানের হাতে আছে। জনপ্রিয়তার কথা বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জাতীয় পার্টির সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে: রুহুল

আপডেট সময় ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮