ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউটিউবে স্বীকৃতি পেল ‘রবি-টেন মিনিট স্কুল’

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশে এই প্রথম অনলাইন স্কুল হিসেবে দ্বিতীয়বারের মতো ইউটিউবের ‘সিলভার প্লে’ বাটন স্বীকৃতি পেল দেশের সর্ববৃহৎ অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম রবি-টেন মিনিট স্কুল। ‘টেন মিনিট স্কুল লাইভ’র গ্রাহক ১ লাখ অতিক্রম করায় এ পুরস্কার পেল প্লাটফর্মটি।

রবি-টেন মিনিট স্কুল’র লাইভ ইউটিউব চ্যানেলের বর্তমান গ্রাহক সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৮৬৮ জন। এই একটি চ্যানেলেই গ্রাহকরা রবি-টেন মিনিট স্কুল পরিচালিত সকল লাইভ একাডেমিক ক্লাস ও স্কিল ট্রেইনিং কোর্সগুলো পেয়ে যান। ২০১৬ সালের ৩১ জুলাই চালু হওয়ার পর থেকে ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা টিউটোরিয়ালগুলো ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৮২৪ বারের বেশি দেখা হয়েছে।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে রবি ১০ মিনিট স্কুলের মূল ইউটিউব চ্যানেলের জন্য প্রথম সিলভার প্লে বাটন জিতেছিল প্লাটফর্মটি। মূল চ্যানেলটির বর্তমান গ্রাহক সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ১২৬ জন এবং কন্টেন্টগুলো দেখা হয়েছে ২ কোটি ৩ লাখ ৮৬ হাজার ৫৪৭ বার।

ইউটিউবে রবি-টেন মিনিট স্কুলের মূল চ্যানেলের পাশাপাশি ‘টেন মিনিট স্কুল আর্টস’ ও ‘টেন মিনিট স্কুল ব্লগ’ নামে আরো দুটি ভিন্ন চ্যানেল রয়েছে। ‘টেন মিনিট স্কুল আর্টস’ নামের চ্যানেলটির উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ, বর্তমানে চ্যানেলটির গ্রাহক সংখ্যা ১৪ হাজার ৫৭৩ জন। ‘টেন মিনিট স্কুল ব্লগ’ নামের চ্যানেলটির ১১ হাজার ২১ জন গ্রাহক রয়েছেন। এই চ্যানেলে গ্রাহকরা যেন টেন মিনিট স্কুলের সকল লিখিত ব্লগগুলোর একটি ভিজুয়াল আউটলুক পান সেজন্য কাজ করছে প্লাটফর্মটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউটিউবে স্বীকৃতি পেল ‘রবি-টেন মিনিট স্কুল’

আপডেট সময় ১২:২৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮