ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুদকের হটলাইনে এক সপ্তাহেই ৭৫ হাজার কল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে প্রথম এক সপ্তাহেই প্রায় ৭৫ হাজার মানুষ ফোন করে নানা অভিযোগ করেছেন। হটলাইন নম্বর ১০৬ চালু হওয়ার পর থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ এটিতে ফোন করে নানা অভিযোগ করছেন বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র প্রণব ভট্টাচার্য।

এই কর্মকর্তা বলেন, বেশির ভাগ মানুষ যেসব অভিযোগ করছেন, তা আসলে দুদকের এখতিয়ারের বাইরে। অনেকে, এমনকি তাঁদের পারিবারিক সমস্যা নিয়েও কমিশনের কাছে অভিযোগ করছেন।

প্রণব ভট্টাচার্য বলেন, ‘আমাদের কাছে এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার ফোনকল এসেছে। নানা ধরনের কল আসছে। যেমন কিছু লোক তাঁদের ব্যক্তিগত সমস্যা নিয়ে অভিযোগ করছেন। তবে দুর্নীতিবিষয়ক অভিযোগের সংখ্যা তেমন বেশি নয়। লোকজন দুর্নীতি দমন কমিশন সম্পর্কে জানতে চাইছে। অনেকে কীভাবে অভিযোগ করতে হয়, তা জানতে চাইছে।’

দুইশর বেশি অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখছে। দুর্নীতি দমন কমিশন আশা করছে, তাদের চালু করা হটলাইন লোকজনকে ঘুষ দেওয়া থেকে বিরত রাখতে সাহায্য করবে।

দুদকের মুখপাত্র বলেন, ‘এটা দুর্নীতি প্রতিরোধে সাহায্য করবে। আমরা ভবিষ্যতে খুব ইতিবাচক ফল পাব। কমিশন এরই মধ্যে তিনটি কমিটি গঠন করেছে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে যারা ঘুষ চাইবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’ দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে গত বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দুদকের হটলাইনে এক সপ্তাহেই ৭৫ হাজার কল

আপডেট সময় ০২:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭