ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ৫ বছরের শিশুকে ধর্ষণকারী আটক

অাকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীর রায়পুরায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর পূর্বপাড়া গ্রামে বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুটিকে ভয় দেখিয়ে একটি বেগুন ক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়।

ধর্ষণকারী একই গ্রামের মধু ভূইয়ার ছেলে আলম ভূইয়া (৩২)। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে শিশুর বাবা রায়পুরা থানায় ধর্ষকের বিরুদ্ধে নারী একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রের সূত্রে জানা যায়, সোমবার স্কুল ছুটির পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। শিশুটির মা-বাবা কান্নাকাটির কারণ জানতে চাইলে শিশুটি জানায়, বিদ্যালয় থেকে ফেরার পথে আলম ভূইয়া তাকে বেগুন ক্ষেতে ডেকে নিয়ে জোর করে হাফ প্যান্ট খুলে খুব ব্যথা দিয়েছে। শিশুটির মা তার শরীর পরীক্ষা করে ধর্ষণের আলামত বুঝতে পারে।

শিশুটির বাবা বলেন, ঘটনার পরপরই আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। এ ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধর্ষক আলম ভূইয়াকে ধরে পুলিশে দিয়েছে। আমার এই বাচ্চা মেয়েটার সঙ্গে যে বর্বরতা হয়েছে তার বিচার চাই আমি।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, অভিযুক্ত আলম ভূইয়া এখন জেল হাজতে আটক আছে। শিশুটিকে মঙ্গলবারেই নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ৫ বছরের শিশুকে ধর্ষণকারী আটক

আপডেট সময় ০৯:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮