ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দশ বছর পর আবারও সালমান-প্রিয়াংকা জুটি

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ ছবিতে। এর পরই তিনি আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকা’ এবং হলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে প্রিয়াংকার ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগরীই বলিউডে ফিরছেন তিনি।

পরিচালক আলী আব্বাস জাফরের ‘ভারত ‘ ছবিতে কে হবেন সালমানের নায়িকা- এ নিয়ে এতদিন বলিউডে জোর গুঞ্জন চলছিল। একেক সময়ে একেক নায়িকার নাম শোনা গেলেও বলিউডের একটি সূত্র জানিয়েছে, ‘ভারত’ ছবির মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন ঘটছে প্রিয়াংকার। এতে সালমানের বিপরীতে অভিনয় করবেন তিনি।
সূত্র আরও জানিয়েছে, প্রিয়াংকা এর আগে ২০১৪ সালে ‘গানডে’ ছবিতে পরিচালক আলীর সঙ্গে কাজ করেছিলেন। এবার সালমান, প্রিয়াংকা আর আলী একসঙ্গে কাজ করবেন নতুন ছবি ‘ভারতে’।

এই ছবির মধ্য দিয়ে ১০ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-প্রিয়াংকা জুটিকে। তাদেরকে শেষে একসাথে দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘গড টুসি গ্রেট হো’ ছবিতে। এই জুটিকে আবারও একসঙ্গে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের ভক্তরা।

বর্তমানে বলিউড সুপারস্টার সালমান খান ‘রেস ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ভারত’ ছবির শুটিং শুরু হবে এই বছরের মাঝামাঝি সময়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দশ বছর পর আবারও সালমান-প্রিয়াংকা জুটি

আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮