ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে স্মার্টফোন বিক্রির শীর্ষে স্যামসাং: বিএমপিআইএ

আকাশ আইসিটি ডেস্ক:

দেশীয় বাজারে সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হিসেবে শীর্ষে রয়েছে স্যামসাং। সোমবার মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০১৭ সালে দেশে ৯ হাজার কোটি টাকার ৩ কোটি ৪৪ লাখ মোবাইল হ্যান্ডসেট আমদানি করা হয়, তাতে আর্থিক মূল্যের হিসাবে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিলো দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং।
এছাড়াও জানা যায় ২০১৭ সালে স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় সর্বশেষ অবস্থানে ছিলো চীনা ব্র্যান্ড শাওমি এবং বাজারে নতুন ভাবে ফিরে আসা স্মার্টফোন নকিয়া।

বিএমপিআইএ’র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে ৩০ লাখেরও বেশী মোবাইল ফোন আমদানি করা হয় যেখানে ২০টি ব্র্যান্ড তাদের নতুন সব হ্যান্ডসেট নিয়ে উপস্থিত হয়েছিলো।

এ সময়ে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে সিম্ফনির স্থান উপরে থাকলেও, স্মার্টফোন বিক্রিতে বাজারমূল্যে সর্বোচ্চ মার্কেট শেয়ার নিয়ে এগিয়ে ছিলো স্যামসাং।

জানা যায়, ২০১৭ সালে টাকার অংকে স্মার্টফোন বিক্রিতে স্যামসাং এর শেয়ার ছিলো ২৬ শতাংশ, সিম্ফনি ২১ শতাংশ, হুয়াওয়ে ১৩ শতাংশ, অপো ১০ শতাংশ, ওয়ালটন ৬ শতাংশ, লাভা ৫ শতাংশ, শাওমি ৪ শতাংশ, আইটেল ও নকিয়া ৩ শতাংশ, এবং অন্যান্য ৯ শতাংশ।

এছাড়াও এ বছর বাংলাদেশে ফোরজি চালু হয়েছে। ফলে ২০১৮ সালে বাংলাদেশে স্মার্টফোনের বিক্রি আগের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বাড়বে বলে আশা করা হচ্ছে।

দেশে স্মার্টফোনের বিক্রি বৃদ্ধির পাশাপাশি গ্রে মার্কেট হয়ে প্রচুর অবৈধ হ্যান্ডসেট আসছে বলে অভিযোগ করেছে বিএমপিআইএ।

তারা বলছে, বিশেষত স্যামসাং ও আইফোন গ্রে মার্কেট হয়ে দেশে বেশি আসছে। বাংলাদেশে আমদানি করা স্যামসাং এর হ্যান্ডসেটগুলোর মধ্যে ৪০ শতাংশ বিএমপিআইএ-এর আমদানি করা হ্যান্ডসেট নয় বলেও উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশে স্মার্টফোন বিক্রির শীর্ষে স্যামসাং: বিএমপিআইএ

আপডেট সময় ০৫:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮