ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যানিলা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

আকাশ আইসিটি ডেস্ক:

চলতি বছর থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। রোববার আনুষ্ঠানিকভাবে এ অলিম্পিয়াডের আয়োজক কমিটি বাংলাদেশকে সদস্য হিসেবে তাদের ওয়েবসাইটে যুক্ত করেছে।

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রোবটিক্স সংক্রান্ত এ অলিম্পিয়াডের আয়োজক দক্ষিণ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশের পক্ষে এ অলিম্পিয়াড আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বিডিওএসএনের রোবট সংক্রান্ত কর্মকাণ্ডের সমন্বয়কারী রিদওয়ান ফেরদৌস গত ডিসেম্বরে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পর্যবেক্ষক হিসেবে যোগ দেন এবং বাংলাদেশের সদস্যপদের জন্য আবেদন করেন। এরপর আয়োজক কমিটির বিভিন্ন শর্ত পূরণ করার পর আজ এ সদস্যপদ চূড়ান্ত হল।

চলতি বছর থেকে দেশে জাতীয় ভিত্তিতে রোবট অলিম্পিয়াডের আয়োজন করা হবে। সেখানে জয়ীরা এ বছরের ডিসেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যানিলা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮