ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার এখনই সময়

আকাশ আইসিটি ডেস্ক:

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ব্রিয়ান অ্যাকটন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলুন।

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের সমবেত আহ্বানে সুর মিলিয়ে অ্যাকটন মঙ্গলবার এক টুইটার বার্তায় এ কথা বলেন।-খবর সিএনএন অনলাইন।

তিনি বলেন, ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলা কারও কারও ক্ষেত্রে স্থায়ী বিকল্প নাও হতে পারে। সেক্ষেত্রে যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একেবারে বিচ্ছিন্ন হতে চান, তারা হোয়াট্সঅ্যাপ, ইনস্টাগ্রামসহ ফেসবুকের মালিকানার অন্যান্য অ্যাপও মুছে ফেলতে পারেন। যারা হোয়াটসঅ্যাপ ছাড়তে চান, তাদের জন্য সিগনাল হতে পারে বিকল্প মাধ্যম।

লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা (সিএ) অবৈধ উপায়ে ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে পরামর্শক হিসেবে কাজ করা সিএ কীভাবে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেল তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

তথ্য হাতিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক আন্দোলন শুরু হয়।

ফেসবুকের এক ব্যবহারকারী বলেন, আমাদের তথ্য নিয়ে ফেসবুক যা করেছে, তাতে যদি মনে কোনো ক্ষোভ তৈরি হয়ে থাকে, তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলুন। মনে রাখবেন, আমরা ক্রেতা নই, আমরা হচ্ছি পণ্য।

এক হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে ২০১৪ সালে হোয়াটসঅ্যাপের স্বত্ব নিয়ে নেয় ফেসবুক।

গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক থেকে সরে আসেন অ্যাকটন। সম্প্রতি তিনি নিরাপদ বার্তা আদান-প্রদান অ্যাপ সিগন্যালে পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি সিগন্যাল ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার এখনই সময়

আপডেট সময় ০৫:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮