ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

এ মুহূর্তে দুই শর্তে নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

এ মুহূর্তে দুটি শর্তে নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হবে বলে চ্যালেঞ্জ দিয়েছে বিএনপি।

শর্ত দুটি হল- নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও জনগণের নিজের ভোট নিজে দিতে পারা। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে শর্ত দুটি তুলে ধরেন।

তিনি বলেন, এ মুহূর্তে যদি নির্বাচন হয়, সে নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় ও জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজে দিতে পারে, তা হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।

আওয়ামী লীগ টের পেয়েছে- জনগণ তাদের সঙ্গে নেই, নিরপেক্ষ ভোট হলে তাদের ভরাডুবি হবে। তাদের দুঃশাসনে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলেনে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করার জন্য রিজভী সরকারের কঠোর সমালোচনা করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছিলেন- বিএনপি চেয়ারপারসনের জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কথাতে বোঝা যাচ্ছে- ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি’।
তিনি বলেন, খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে। যেখানে ইকোর্ট বা বিচারিক আদালত জামিন দিয়েছেন, মামলার বিচারকাজও চলমান, বেগম জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেত্রী, বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, তাকে জামিন দেয়া হলে তিনি দেশ থেকে কখনই পালিয়ে যাবেন না, এমন একজন ব্যক্তির জামিন স্থগিত করা হল। এমন নজির কোথাও আছে কিনা প্রশ্ন রাখেন রিজভী।

তিনি বলেন, এটি কেবল বাংলাদেশের নজিরবিহীন ভোটারবিহীন সরকারই করতে পারে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক, নিম্ন আদালতের দেয়া সাজা রাজনৈতিক ও জামিন স্থগিতের আদেশও রাজনৈতিক। সারা দেশের জনগণও সেটি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

এ মুহূর্তে দুই শর্তে নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত: রিজভী

আপডেট সময় ০৫:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮