ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

অসুস্থ ইরফানের অনুপ্রেরণা রিলকের কবিতা

আকাশ বিনোদন ডেস্ক:

লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। সেখানেই তার বিরল রোগ- নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে খবর জানানোর পর মাঝেমধ্যে নিজের মনের অবস্থার ছবিও তার গুণমুগ্ধদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।

মঙ্গলবার যেমন ইরফান ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইনার মারিয়া রিলকের একটি কবিতা।

সাদা ক্যানভাসে মুখাবয়বের একটি কালো ছায়া। তার সঙ্গে পোস্ট করা হয়েছে জার্মান ভাষার বিখ্যাত কবির এ কবিতাটি। যার ভাবানুবাদ করলে দাঁড়ায়— আমাদের সৃষ্টি করতে করতেই ঈশ্বর কথা বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে। আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি নিঃশব্দে রাতের অন্ধকারটুকু পার করিয়ে দেন। খুব মৃদু হয়ে আসে তাঁর কথাগুলো : তোমাকে যেখানে পাঠানো হল সেখান থেকে তুমি নিজে ফিরতে পারবে না। অতএব তোমার আকাঙ্ক্ষার ব্যাকুলতা তার সীমা স্পর্শ করুক। আমাকে ধারণ কর। জ্বলে ওঠো গনগনে শিখার মতো। তোমার ছায়া এত বৃহৎ হোক, যাতে আমি প্রবেশ করতে পারি। সুন্দর এবং ভয়ঙ্কর- সব রকমই ঘটুক তোমার সঙ্গে। তুমি শুধু চলতে থাকো। কোনো অনুভবই চূড়ান্ত নয়। আমাকে হারিয়ে ফেলো না কোনোমতেই। কাছেই সেই দেশ, যাকে ওরা বলে জীবন। তুমি এবার তাকে তার পূর্ণ ঐকান্তিকতায় জানবে। তোমার হাতখানি আমায় দাও।# রাইনারমারিয়ারিলকে

সামনেই মুক্তি পাবে ইরফান অভিনীত ‘ব্ল্যাকমেল’। অভিনয় করার কথা বিশাল ভরদ্বাজের ‘সপনা দিদি’তে।

সেখানে ইরফানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে নেয়া হয়েছিল। ইরফান সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত সে ছবির কাজ স্থগিত রাখছেন বিশাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

অসুস্থ ইরফানের অনুপ্রেরণা রিলকের কবিতা

আপডেট সময় ০৫:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮