ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাকারবার্গকে ইউরোপ ও ব্রিটিশ সংসদে তলব

আকাশ আইসিটি ডেস্ক:

পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে চুরির ঘটনায় বুধবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ইউরোপ ও ব্রিটেনের সংসদে তলব করা হয়েছে। এ ঘটনায় তাকে প্রমাণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশনও এ নিয়ে তদন্তে নেমেছে। অভিযোগ উঠেছে ক্যাম্বব্রিজ অ্যানালিটিকা নামের একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করে বিশ্লেষণ করে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা দিতেই এ ধরনের কাজ করা হয়েছে।

ক্যাম্বব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন লঙ্ঘন করেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় কোম্পানিটির প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্সকে এরইমধ্যে বহিস্কার করা হয়েছে। তবে কোম্পানি কোন ‘অন্যায়’ করেনি বলে দাবি করা হয়েছে।

লন্ডন ভিত্তিক ও পরামর্শক প্রতিষ্ঠানটিকে ট্রাম্পের লোকজনই ভাড়া করেছিল। ক্যাম্বব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী আলেক্সান্ডার নিক্স স্বীকার করেছেন যে, তিনি ট্রাম্পের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছেন। এ ঘটনায় একরকম গা ঢাকা দিয়েছেন জাকারবার্গ। এ বিষয়ে মঙ্গলবার ফেসবুক আয়োজিত ব্রিফিংয়েও তিনি ছিলেন না। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাকারবার্গকে ইউরোপ ও ব্রিটিশ সংসদে তলব

আপডেট সময় ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮