ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনে খালেদা জিয়ার সব তথ্য আমাদের কাছে আছে : হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করলে দেশের মানুষ তাকে উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।হাছান মাহমুদ বলেন, ‘আগস্ট মাস আসলে আপনার (খালেদা জিয়ার) কেক কাটার ধুম পড়ে। এবার দয়া করে লন্ডনেও কেক কাটবেন না। লন্ডনে কেক কাটলে দেশে ফেরার পর জনগণ আপনাকে উচিত জবাব দেবে।’

তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়াও দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের নিয়ে ষড়যন্ত্র করছেন। আমরা যখন বললাম, বেগম জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন, আইএস জঙ্গি গোষ্ঠীসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছেন- তখন মির্জা ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, বেগম খালেদা জিয়া আইএস জঙ্গিদের সঙ্গে মিটিং করে নাই। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।

হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া কখন, কোথায় কার সঙ্গে মিটিং করেন, কী করছেন, কয়টায় কোন হোটেলে মিটিং করছেন এবং মিটিং শেষে কয়টায় তিনি পুত্রের বাসায় ফিরে যাচ্ছেন, সেই তথ্য আমাদের কাছে আছে। প্রয়োজনে সেই তথ্য উন্মোচন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লন্ডনে খালেদা জিয়ার সব তথ্য আমাদের কাছে আছে : হাছান মাহমুদ

আপডেট সময় ১১:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭