ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আহত আলিয়া, শুটিং বন্ধ

আকাশ বিনোদন ডেস্ক:

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বর্তমানে এই ছবির শুটিং চলছে বুলগেরিয়ায়। সেখানেই শুটিংয়ের সময়ে চোট পেয়েছেন ছবির নায়িকা আলিয়া ভাট।

বুলগেরিয়ার তুষার-সাদা সেটে প্রচণ্ড ঠান্ডার ভেতরেই গত কয়েক সপ্তাহ ধরে ছবির শুটিং চলছে। সেখানেই একটি স্ট্যান্ট করতে গিয়ে ডান কাঁধ এবং হাতে চোট পান আলিয়া। চিকিৎসকরা তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত হাতে ব্যান্ডেজ বেঁধে থাকতে হচ্ছে সবে ২৫-এ পা দেয়া এই নায়িকাকে।

এদিকে আলিয়ার জন্মদিনে বিশেষ পার্টির আয়োজিন করেছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। শুটি সেটের ভেতরে ছবি তোলার অনুমতি না থাকলেও, সেটের বাইরে দেদার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা। তবে আপাতত তার চোটে শুটিংয়ের কাজে বড়সড় ধাক্কা খেয়েছে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও মৌনি রায়। মৌনি ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন। তবে এই ছবিকে ঘিরে শুরু হয়েছে একটি নতুন গুঞ্জন। কানাঘোষা চলছে, প্রাক্তণ প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপের পর রণবীরের প্রেমে মজেছেন ভাটকন্যা। যদিও এ নিয়ে আলিয়া বা রণবীর কেউই কোনো প্রতিক্রিয়া দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আহত আলিয়া, শুটিং বন্ধ

আপডেট সময় ১১:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮