ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সৎ মা’ শ্রীদেবীর মৃত্যু বদলে দিল অর্জুন কাপুরকে

আকাশ বিনোদন ডেস্ক: 

বড় ছেলের মতোই দায়িত্বে পালন করছেন অর্জুন কাপুর। সৎমা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই অতীত ভুলে বাবা বনি কাপুরের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা। সৎ বোনেদের সান্ত্বনা দিতেও দেখা গিয়েছিল তাকে। এবার সামনে এল তার নতুন রূপ।

‘সৎ মা’ শ্রীদেবীর মৃত্যু বদলে দিল অর্জুন কাপুরকে। শ্রীদেবীর মৃত্যুর পরে বেশ কিছুদিন কেটে গেলেও জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের পাশেই রয়েছেন অর্জুন। তাদের জন্য গত শুক্রবার নিজের বাড়িতে এক ঘরোয়া নৈশ্যভোজেরও আয়োজন করেছিলেন অর্জুন। সেখানে উপস্থিত ছিলেন বনি কাপুর, মোহিত মারওয়া এবং তার স্ত্রী অন্তরা মোতিওয়ালা

কাপুর পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, শ্যুটিংয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও শ্রীদেবীর মৃত্যুর জন্য সাত দিনের ছুটি নিয়েছিলেন অর্জুন। ১৮ ঘণ্টা একটানা শ্যুটিং করে সেই কমতি পূরণ করে দেবেন বলে ছবির পরিচালক বিপুল শাহকে এমনই প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিনেতা।

অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, প্রযোজককে দেওয়া কথা মতো দীর্ঘক্ষণ শ্যুটিং থেকে ফেরার পথে এই ডিনারের আয়োজন করেন অর্জুন। শারীরিক ক্লান্তি থাকা সত্ত্বেও নিজের পরিবারের কথা ভেবেই এই নৈশ্যভোজের আয়োজন করেছিলেন অর্জুন।

শ্রীদেবী এবং তার দুই মেয়ের সঙ্গে কোনও দিনই তেমন সম্পর্ক ছিল না অর্জুনের। তাই অভিনেত্রীর মৃত্যুর পর অর্জুনের এই পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যে অনেক জল্পনা হয়েছে বি-টাউনে। অনেকেই অভিনেতার এই নতুন রূপকে তার অভিনয় বলেও তাচ্ছিল্য করেছেন। তবে সেই বিতর্কের জবাব দিতেই তিনি এই নৈশভোজের আয়োজন করেছিলেন কি না তিনি, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, নিজের আগামী ছবি ‘নমস্তে ইংল্যান্ড’-এর শ্যুটিংয়ে ব্যস্ত অর্জুন। ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। এছাড়াও ‘পানিপথ’ ছবিতে সঞ্জয় দত্ত এবং কৃতি শ্যাননের সঙ্গে কাজ করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সৎ মা’ শ্রীদেবীর মৃত্যু বদলে দিল অর্জুন কাপুরকে

আপডেট সময় ১০:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮