ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

বিমানকে বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে: শাহজাহান

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়োপচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ যে ধারায় এগিয়ে যাচ্ছে সে ধারাবাহিকতায় বিমানকেও বিশ্বমানের একটি এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য তিনি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বিমানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লি. এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়নে আকাশপথের গুরুত্ব উপলদ্ধি করেই জাতির জনক ১৯৭২ বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা করেছিলেন। ন্যাশনাল ফ্ল্যাগ ক্যরিয়ার হিসেবে বিমানকে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই যাত্রী সেবা এবং পণ্য পরিবহনে বিমানকে তৎপর থাকতে হবে। বর্তমানে বিশ্বব্যাপি আকাশপথে যাত্রীর উল্লম্ফন ঘটেছে সেটা বিবেচনায় নিয়ে নতুন নতুন গন্তব্যে বিমানকে ফ্লাইট চালুর উদ্যোগ নিতে হবে এবং এটি করতে পারলে জাতীয় অর্থনীতিতে বিমান আরও সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে।

মতিবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী। স্বাগত বক্তব্য রাখেন বিমানের এমডি মোসাদ্দিক আহমদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানকে বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে হবে: শাহজাহান

আপডেট সময় ০৯:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮