ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোশাররফ করিমের ফুল এইচডি

আকাশ বিনোদন ডেস্ক:

নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। বলা যায় টিভি নাটকে বিনোদনে ভরপুর প্যাকেজ।

মূলত খণ্ডনাটক নিয়েই ব্যস্ততা তার। এতদিন ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিতই অভিনয় করছেন তিনি। তার মধ্যে একটি হচ্ছে অরন্য আনোয়ার রচিত ও পরিচালিত মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’।

এটিতে বেশ আগ্রহ নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন মোশাররফ করিম। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত ধারাবাহিক নাটকে অভিনয় করা হয় না আমার। কারণ প্রায় নাটকেই দেখা যায় গল্প ঠিক থাকে না। শুরুর দিকে কিছুটা ঠিক থাকলেও শেষের দিকে গল্প ঝুলে যায় কিংবা সাবজেক্টের বাইরে চলে যায়।

তাই পুরো স্ক্রিপ্ট হাতে না পেলে এবং নাটকের সর্বশেষ অবস্থা কী থাকছে সেটি না জেনে ধারাবাহিকে অভিনয় করছি না। এখন যে কয়টি ধারাবাহিকে অভিনয় করছি, সবগুলোর গল্প ভালো। এগুলোতে অভিনয় করতে কোনো সমস্যাও হচ্ছে না। দর্শকরা নাটকগুলো ভালোভাবেই নেবেন এ ধারণা আগেই ছিল।

প্রচারে আসার পর সত্যিই দর্শকরা ভালোভাবে নিচ্ছেন নাটকগুলো। আশাকরি শেষ পর্যন্ত গল্পের ধারাবাহিকতা থাকবে।’ এ নাটকের মাধ্যমেই এবারই প্রথম এক ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম, তাহমিনা সুলতানা মৌ ও মৌসুমী নাগ।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এ তিন অভিনয়শিল্পী একসঙ্গে শুটিংও করেছেন। নাটকটি প্রতি রোববার থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মোশাররফ করিমের ফুল এইচডি

আপডেট সময় ০৫:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮